সান্তনা কবিতা | অক্ষয়কুমার বড়াল

আজকে আমরা আলোচনা করবো সান্তনা কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অক্ষয়কুমার-বড়াল।

অক্ষয়কুমার বড়াল

অক্ষয়কুমার বড়াল ১৮৬০ সালে বর্তমান ভারতের কলকাতার চোরবাগানে এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কালীচরণ বড়াল৷ তাঁদের আদিবাস হুগলী জেলার চন্দননগর৷[২] তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে।

 

সান্তনা কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

সান্তনা কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

সান্তনা কবিতা | অক্ষয়কুমার বড়াল

 

সে সময়ে দিও দেখা !
নয়নে যখন ঘনাবে মরণ,  সে সময়ে দিও দেখা ! আছাড়ে হৃদয় উন্মাদ-পারা,
ধরণী হইবে ধূসর-বরণ ;
ময়নের তলে অতীত জীহন
স্বপনের সম লেখা !
পড়ে শ্বেতজাল শিব–নেত্র ‘পর
শিথিল শরীর, হিম পদ-কর,
আনাভি নিঃশ্বাস, কঠোর ঘর্ঘর—
পলাই-পলাই ভাঙ্গি’ দেহ-কারা,
ডাকে পরিজন নাহি পায় সাড়া—
গভীর নিসুতি যাম ।
ভয়ে ভীত প্রাণ কাঁদিয়া কাতরে
শিরা-উপশিরা আঁকড়িয়া ধরে ; হু
দীপ নিবে-নিবে, সময় না নড়ে,
সবে করে হরিনাম |
অতি নিরুপায়, কোথা ছিল পড়ি—
আজীবন-স্মৃতি আসে হা হা করি’!
প্রতি দিনে দিনে রহিয়াছে ভরি
কি গাঢ় কলঙ্ক দাগ!
নিজ পাপে তাপে অদৃষ্ট গড়িয়া
দেহ হ’তে আমি যাই বাহিরিয়া —
সে সময়ে কাছে দাঁড়াবে কি, প্রিয়া,
লয়ে চির অনুরাগ?

 

সান্তনা কবিতা | অক্ষয়কুমার বড়াল

মন্তব্য করুন