বন্দরের জনসমাগমে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বন্দরের জনসমাগমে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বন্দরের জনসমাগমে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বন্দরের জনসমাগমে

কবিতা: বন্দরের জনসমাগমে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বন্দরের জনসমাগমে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমার সময় আমি নিয়ে যাই বন্দরের জনসমাগমে
সেখানে অনেক লোক: কন্যা ও কানীন
আমারও আহৃত গল্প: লেগে থাকে কুশনের মাংসে আলপিন
ভেড়া’র চামড়া থেকে লোম ছিড়ে নিয়ে গেলে আবার তা সমারোহে জমে
টের পাই; সবার প্রত্যাশা কেউ নিয়ে যায়

কান্তারের মটরশুঁটির মতো ফুলে
সমস্ত দুপুরবেলা তৃণের সাগরে
ডিম্বাকৃতি মুকুরের মাঝে ধরা পড়ে;
বঙ্কিম শিঙের ছবি নড়িতেছে নিখিলের মূলে।
——————————————————
সবার প্রত্যাশা নিয়ে কান্তারের ফুলে কেউ নামে
দু’টো বাঁকা শিং নড়ে মাথার কঠিন ক্রানিয়ামে।

 

বন্দরের জনসমাগমে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha