বনহংসী কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বনহংসী কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বনহংসী কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বনহংসী কবিতা

কবিতা: বনহংসী কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বনহংসী কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনের পাদপীঠে দাঁড়ানো উচিত ছিল
ভোরের প্রথম রৌদ্রে শিকারির মুখ নিয়ে জেগে
তবুও তোমার ডাক রসাতল থেকে এসেছিল
না হলে আমার সাথে কী ক’রে আবেগে
নর্তকীর মতো তুমি ঘুরে যাও
আমার মাথার ‘পরে উন্মীল আকাশ
আমার পায়ের নিচে নরকের মেঘে,

বিষাক্ত শিকারিদের বধূ বুনোহাঁস
তুমি একা। আর সব ববিনে জড়ানো মমি।
ধূপের ধোঁয়ার ঘোর কক্ষের ভিতরে
দাঁড়ায়ে-দাঁড়ায়ে তারা ব’সে- শুয়ে গেছে
হৃদয় উপুড় ক’রে উনুনের ‘পরে
জানে না তোমার প্রেম কী জিনিস
বুনোহাঁস মেরেছিল বেলোয়ারি ভোরে
হে নর্তকী, তাহাদের প্রেম দিয়ে দাও
হাড় যেন বনানীর হাঁস হয়ে ওড়ে।

 

বনহংসী কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha