আমার অতীত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আমার অতীত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আমার অতীত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমার অতীত

কবিতা: আমার অতীত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আমার অতীত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমার অতীত কবে শুরু হল, শুনঃশেফ
বর্তমান ভবিষ্যৎ চলেছে কোথায়
পৃথিবীর রাজনীতিজ্ঞরা সব
আমারে চিনেছে টায়-টায়
বিশেষ সংবাদদাতা এ-ঘাঁটির
তারও সাথে মুখ-চেনাচিনি
সিঁড়ি বেয়ে স্বর্গে উঠে তবুও উন্মার্গে
তোমাকে উর্বর ভোট দেব, চিত্রসেনী

না হলে নরকে নেমে
একটি কুকুর সাথে নিয়ে
দেখে যাব অবিচ্ছিন্ন সিনেমেটোগ্রাফ
পরিধির ভিতরে দাঁড়িয়ে
মানুষ কুকুর আর পরিপ্রেক্ষিত
তুষালোকে হয়ে গেছে পুরুষ-প্রকৃতি যেন এক কি দেড়েক
যদি না সরমা কিছু অসোয়াস্তি বোধ করে- সারমেয় ব’লে
বাতাপী-অগস্ত্যদেরও এইখানে তৃপ্ত বিবেক
বাতাপী অগস্ত্য সব কর্মীদের এইখানে তৃপ্ত বিবেক
এইখানে তৃপ্ত গণতন্ত্রের বিবেক।

 

আমার অতীত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha