এ সব শিশুরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এ সব শিশুরা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এ সব শিশুরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ সব শিশুরা

কবিতা: এ সব শিশুরা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এ সব শিশুরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এ-সব শিশুরা রৌদ্রে খেলা করে।
হোয়াংহো ও ভাগীরথী যদি
এদের ভিতর থেকে বিম্ব তুলে নিয়ে
হয়ে যেত আর-এক রকম এক নদী

তা হলে শাল্মলি, জাম, পিপুল, খদির
যেই ছবি দেখে যেত নদীদের জলে
মিষ্টি আলু, মরামাস, সুড়ঙ্গ, ইঁদুর
ধরা দিত যেই সব ঢেউয়ের কবলে

নিজেদের নিরুপম দৈত্য ভেবে নিয়ে।
যে-সব বুড়োরা অলস বিকেলবেলায়
সাদা দাড়ি হাতে ক’রে সারি দিয়ে বসে
গুনে যেত পৃথিবীর ন্যায়-অন্যায়।

তারা সব এসে গেছে গোধূলির স্তব্ধতাকে পেয়ে
নদীকে নিকটে পেয়ে- নক্ষত্রকে পেয়ে
তবুও শেয়ালগুলো চিপটেন কাটে
জরায়ুর থেকে টেনে শিশুদের খেয়ে।

 

এ সব শিশুরা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন