অবিনাশ দত্ত । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

অবিনাশ দত্ত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্য গ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

অবিনাশ দত্ত । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

অবিনাশ দত্ত

কবিতা: অবিনাশ দত্ত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

অবিনাশ দত্ত । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

দু’-হাত লম্বা অবিনাশ দত্তকে রোজ
অফিসে যেতে দেখি
চুল পেকে যাচ্ছে
চিন্তায় ব্যস্ততায় কপাল কালো
জিনের কোট খদ্দরের ধুতি কেমন বেখাপ্পা
চারিদিকে উচ্ছন্ন উচ্ছিষ্ট জীবনের ইসারা
এমন চমৎকার দু’-হাত, চেহারা
এমন দোহারা উঁচু লোক
এমন অবাধ্য অতৃপ্ত চোখ
কেমন ক’রে যে একটা চামড়ার কোম্পানীর
কেরানীর ডেস্কে মানায়!

 

অবিনাশ দত্ত । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

অবিনাশ দত্ত তার প্রকাণ্ড লোমশ হাতে একটা
মদের বোতল ধ’রে-
একটা বিরাট জাহাজের ডেকে‌র ওপর সমুদ্রের
তালে-তালে নাচবে না কি?
চারিদিকে অগাধ নীল আকাশ
বাতাস হু-হু ক’রে ছুটছে
হাজার-হাজার উত্তাল বেলুনের মতো!

 

অবিনাশ দত্ত । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

আরও দেখুনঃ

মন্তব্য করুন