আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত।

আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা | অতুলপ্রসাদ সেন

আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা | অতুলপ্রসাদ সেন

আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা | অতুলপ্রসাদ সেন

আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর
ওগো অনেক দিনের পর।
আজ আমার সোনার বঁধু এল আপন ঘর,
ওগো অনেক দিনের পর।

আজ আমার নাই কিছু কালো,
পেয়ে আজ উজল-মণি সব হল আলো।
আজ আমার মাইকো কেহ পর
সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর—
অনেক দিনের পর।

মনে পড়িল-তা কি?
এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকী।
বুঝি ভিজিল আঁখি।
আর ছেড়ে যেয়ো না বঁধু জন্মজন্মান্তর,
ওগো আমার সুন্দর।

আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর কবিতা | অতুলপ্রসাদ সেন

মন্তব্য করুন