আমদের আজকের আলোচনার বিষয় আবুল হোসেন প্রকাশিত গ্রন্থসমূহ।
আবুল হোসেন সম্পর্কে কিছু তথ্যঃ-
আবুল-হোসেন (১৫ আগস্ট, ১৯২২ – ২৯ জুন, ২০১৪) ছিলেন একজন বাংলাদেশী-কবি। ত্রিশের দশকে অবিভক্ত ভারতে তার লেখালিখির সূত্রপাত। ৪০ দশকের বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি ছিলেন। বাংলা-সাহিত্যের কবিতা শাখায় তার অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য ১৯৮০ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
আবুল-হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আরুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মেহেরুন নেসা। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৭১ সালে ২৪ এপ্রিল বাগেরহাটে পাকিস্তানি সৈন্যদের হাতে নিহত হন। তার ছোট ভাই আমজাদ হোসেন একসময় পাকিস্তানের মন্ত্রী ছিলেন।

আবুল হোসেন প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

সাহিত্যকর্ম
-
১৯৬৯ – বিরস সংলাপ
-
১৯৮২ – হাওয়া তোমার কি দুঃসাহস
-
১৯৮৫ – দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে
-
১৯৯৭ – এখনও সময় আছে
-
২০০০ – আর কিসের অপেক্ষা
-
২০০৪ – রাজকাহিনী
