আজকে আমরা আলোচনা করবো কে যেন আমারে বারে বারে চায় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ – ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

কে যেন আমারে বারে বারে চায় কবিতা

কে যেন আমারে বারে বারে চায় ;
আমি ত চিনিনে তারে, সে চেনে আমায়।
যবে থাকি ঘুম-ঘোরে
কে দোরে আঘাত করে;
“কে তুমি ? বলে ডাকিলে,
কে যেন পালায় !
কুসুমের গন্ধে রূপে
সে আসে গো চুপে চুপে ;
মেঘের আড়াল হ’তে
ডাকে, ‘আয়, আয়, আয়’ !
কত প্রেমে কত গানে,
সে যেন আমারে টানে;
চলেছি বিরহী তাই–
কে জানে কোথায়
হে-মোর অচেনা বঁধু,
লুকায়ে থেকোনা শুধু ;
এস, করি পরিচয়
মালায় মালায় !
