আমদের আজকের আলোচনার বিষয় আসাদ চৌধুরী প্রকাশিত গ্রন্থসমূহ।
আসাদ চৌধুরী সম্পর্কে কিছু তথ্যঃ-
আসাদ চৌধুরী (জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। তার ব্যঙ্গার্থক কবিতা ‘কোথায় পালালো সত্য’ একটি জনপ্রিয় পদ্য।
আসাদ চৌধুরী ১১ ফেব্রুয়ারি ১৯৪৩ খ্রীষ্টাব্দের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, যারা উলানিয়ার চৌধুরী বংশ হিসাবে পরিচিত। তাঁর পূর্বপুরুষ শায়খ মহম্মদ আসাদ আলী পারস্য থেকে ভারতবর্ষের অযোধ্যা শহরে আসেন। তারপর সেখান থেকে বাংলার মুর্শিদাবাদে আসেন। শায়খ মহম্মদ আসাদ আলীর নাতির ঘরের নাতির ছেলে মহম্মদ হানিফ ছিলেন সুবাহদার শায়েস্তা খাঁর অন্যতম সেনানায়ক, যিনি মগ-পর্তুগিজ জলদস্যু দমনে কর্মরত এবং গোবিন্দপুরের সংগ্রাম কেল্লার জমাদার ছিলেন।

আসাদ চৌধুরী প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কবিতা
-
তবক দেওয়া পান (১৯৭৫);
-
বিত্ত নাই বেসাত নাই (১৯৭৬);
-
প্রশ্ন নেই উত্তরে পাহাড় (১৯৭৬);
-
জলের মধ্যে লেখাজোখা (১৯৮২);
-
যে পারে পারুক (১৯৮৩);

-
মধ্য মাঠ থেকে (১৯৮৪);
-
মেঘের জুলুম পাখির জুলুম (১৯৮৫);
-
আমার কবিতা (১৯৮৫);
-
ভালোবাসার কবিতা (১৯৮৫);
-
প্রেমের কবিতা (১৯৮৫);
-
দুঃখীরা গল্প করে (১৯৮৭);
-
নদীও বিবস্ত্র হয় (১৯৯২);
-
টান ভালোবাসার কবিতা (১৯৯৭);
-
বাতাস যেমন পরিচিত (১৯৯৮);
-
বৃন্তির সংবাদে আমি কেউ নই (১৯৯৮);
-
কবিতা-সমগ্র (২০০২);

-
কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি (২০০৩);
-
ঘরে ফেরা সোজা নয় (২০০৬)।