আজকে আমরা আলোচনা করবো আহা মরি মরি! এমন আঁখি কোথা পেলে হরি কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আহা মরি মরি! এমন আঁখি কোথা পেলে হরি কবিতা | অতুলপ্রসাদ সেন

আহা মরি-মরি! এমন আঁখি কোথা-পেলে হরি!
গগন পটে নিত্য নূতন চিত্র আঁক চিন্তহরণ ;
প্রভাত আসে কতই বরণ কতই ধরণ ধরি!
আহা মরি-মরি!
বিহগের পাখায় পাখায়, বিটপের শাখায় শাখায়,
এমন শোভা নয়নলোভা৷ রচ কেমন করি!
আহা মরি-মরি!
রত্ন পরাও অতুল স্নেহে, বিধু-আঁখি নিশির দেহে ;
পরাও নিতি নবীন-ছাঁদে মেঘের নীলাম্বরী!
আহা মরি-মরি!
কত কাল হতে তুমি রচেছ এ রঙ্গভূমি,
সৃষ্টি তোমার দৃষ্টি জুড়ায় মোহন বসন পরি!
আহা মরি-মরি!
বলিহারি হে অপরূপ! দেখ্ তে নারি কিছুই কুরূপ,
তোমার দ্বারে আস্ তে হরি! তাই ত লাজে মরি।
