এইখানে চারিদিক থেকে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

এইখানে চারিদিক থেকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

এইখানে চারিদিক থেকে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এইখানে চারিদিক থেকে

কবিতা: এইখানে চারিদিক থেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

এইখানে চারিদিক থেকে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এইখানে
চারিদিক থেকে
সমুদ্র আসছে
কোথায় যে এই সমুদ্র সব ছিল!
তারা সব মাঝ-সমুদ্রে ছিল
পৃথিবীর আর কোথাও তাদের পাওয়া যাবে না।

এইখানে অসংখ্য সমুদ্র সিংহের মতো কেশর তুলে
বাতাসে বাতাসে হাউ-হাউ ক’রে ঘুরছে;
প্রাণ কেঁপে ওঠে;
কোন গোপন গুহার থেকে হুঙ্কার তুলে বেরিয়ে আসছে তারা
এই সিংহীদের সুন্দর ভীষণ মুখ
এই দুপুরের রোদে
কী বিজন!
তাদের হুঙ্কার
কী নিস্তব্ধ!

এই অজস্র সমুদ্র
এক জন একাকী মানব শুধু
তুমি।

জীবন এখানে গভীর বিপদে ভরা
যে-দিন হঠাৎ জানালায় তোমাকে দেখেছিলাম
প্রথম
বিপদের থেকে বিপদের পথে এক মুহূর্তে
মাঝ-সমুদ্রের ভিতরে চ’লে এসেছিলাম না কি!

 

এইখানে চারিদিক থেকে । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

সেই থেকে মধ্য-সমুদ্রের বিস্ময় আমাকে পেয়ে বসেছে
দূর থেকে দূরে- আরও দূরে
কোনও মাঝ-সাগরে
হে আমার হৃদয়!

যেখানে অসংখ্য সমুদ্র সিংহের মতো কেশর তুলে
বাতাসে বাতাসে হাউ-হাউ ক’রে ঘুরছে;
প্রাণ কেঁপে ওঠে;
কোন গোপন গুহার থেকে হুঙ্কার তুলে বেরিয়ে আসছে তারা
এই সিংহীদের সুন্দর ভীষণ মুখ
এই দুপুরের রোদে
কী বিজন!
তাদের হুঙ্কার
কী নিস্তব্ধ!

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha