এক দিন মনে হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

এক দিন মনে হত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এক দিন মনে হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এক দিন মনে হত

কবিতা: এক দিন মনে হত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এক দিন মনে হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এক দিন মনে হত এ-হৃদয় নিজেই মায়াবী
তার পর সময়ের সুস্থ শিষ্টতায় ধরা পড়ে
আমার সে-বিশ্বাসের মূল এই পৃথিবীর গভীর মাটিতে
নিজের দুর্দশা দেখে অতীব শরমে গেল ম’রে

ক্রমেই নিজের কাছে সাদা, সাধারণ এক মানুষের মতো
পরিচিত হয়ে আমি তবুও তোমাকে-
নতুন পথের দিকে চলতেই সন্ধান পেলাম
হারায়ে ফেলেছি লুপ্ত সময়ের ফাঁকে

সেই থেকে নগরীর কলরবে হৃদয়ের প্রতিটি পর্যায়
প্রথমে আলোর মতো জেগে ওঠে ভোরের বাতাসে
পরে দুপুরের মতো- তার পর অপরাহ্ন হয়ে
রাতকে উপেক্ষা ক’রে পুনরায় ভোরে ফিরে আসে

তবু তুমি, দিওতিমা, রাত্রে রয়ে গেছ
যাস্ক থেকে আইনস্টাইন সকলের কাছে আমি স্মরণীয় চাবি
চেয়ে নিয়ে সুদীর্ঘ দিনের সূর্যে খুঁজেছি তোমাকে
জলের দরের মতো হয়ে যায় প্রেমিকের দাবি

যেখানে সূর্যের নিচে সমস্তই শুদ্ধ, যথাযথ, পরিষ্কার
তোমার মতন নারী সেইখানে পৃথিবীর নিটোল বাস্তব
হতে চেয়ে নিজের অজ্ঞাতসারে তবু
আমাকে রাত্রির মতো করে অনুভব।

 

এক দিন মনে হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment