আজকে আমরা আলোচনা করবো কত গান ত হলো গাওয়া, আর মিছে কেন গাওয়াও কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন এর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

কত গান ত হলো গাওয়া, আর মিছে কেন গাওয়াও কবিতা

কত গান ত হলো গাওয়া, আর মিছে কেন-গাওয়াও ?
যদি দেখা নাহি দিবে তবে মিছে কেন চাওয়াও ?
যদি যতই মরি ঘুরে,
তুমি ততই রবে দূরে ;
তবে কেন বাঁশী সুরে,
তব তরে শুধু ধাওয়াও ?
যদি সন্ধ্যা হলে বেলা,
নাহি মিলে তব বেলা,
পথভোলা মোর ভেলা,
এ অকূলে কেন বাওয়াও ?
যদি আমার দিবারাতি,
কাটি যাবে বিনা সাথী,
তবে কেন বঁধু লাগি
পথ পানে শুধু চাওয়াও ?
বড় ব্যথা তোমার চাওয়া,
আরও ব্যথা ভুলে যাওয়া ;
যদি ব্যথী না আসিবে,
এত ব্যথা কেন পাওয়াও ?
