আজকে আমরা আলোচনা করবো করুণ সুরে ও কি গান গাও কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্পবয়সেই অতুলপ্রসাদ পিতৃহারা হন। বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন।

করুণ সুরে ও কি গান গাও কবিতা

করুণ সুরে ও কি গান গাও?
বিষাদিনি ওগো, তুমি মিছে তারে চাও
তুমি যারে-চাও মনে,
সে ত নাহি এ ভূবনে ;
প্রেমের ভূষণে তারে মিছে সাজাও।
আশার ছলনে তুমি কেন দুঃখ পাও,
বিষাদিনি. কেন দুঃখ পাও?
এসেছ যাহার কাছে,
সে ত ভিখারী-নিজে ;
ওগো ভিখারিণি, তুমি ঘরে ফিরে যাও ;
আপন বসনে তব নয়ন মুছাও ;
ভিখারিণি, নয়ন মুছাও।
