কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলায় ঠুংরি গীতিধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলি শাহ। অতুল প্রসাদের বিশেষত্ব এই যে, তিনি বাংলা গানের সুর-তালের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্তানি রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি উত্তর ভারতে কাটান।

 

কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা

 

কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা

 

কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা

 

কি আর চাহিব বল, হে মোর প্রিয় !
তুমি যে-শিব তাহা বুঝিতে দিও।

বলিব না “রেখো সুখে,” চাহ যদি রেখো দুখে,
তুমি যাহা ভাল বোঝ তাই করিও।
—শুধু তুমি যে-শিব তাহা বুঝিতে দিও।

যে পথে চালাবে নিজে, চলিব, চাব না পিছে ;
আমার ভাবনা, প্রিয়! তুমি ভাবিও।
—শুধু তুমি যে-শিব তাহা বুঝিতে দিও।

( দেখ ) সকলে আনিল মালা, ভকতি-চন্দন-থালা,
আমার যে শুন্য-ডালা, তুমি ভরিও !
—আর, তুমি যে-শিব তাহা বুঝিতে দিও।

 

কি আর চাহিব বল, হে মোর প্রিয় কবিতা

মন্তব্য করুন