জীবনের ক্ষুদ্রতর ইতিহাস । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

জীবনের ক্ষুদ্রতর ইতিহাস কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

জীবনের ক্ষুদ্রতর ইতিহাস । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনের ক্ষুদ্রতর ইতিহাস

কবিতা: জীবনের ক্ষুদ্রতর ইতিহাস
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

জীবনের ক্ষুদ্রতর ইতিহাস । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি এই জীবনের ক্ষুদ্রতর ইতিহাস লিখে যাই তবে
এক দিন নিসর্গকে ভালো লেগেছিল ভোরে- শিশিরের পথে
নগরীর সুদীর্ঘ রাস্তাগুলো- খানিকটা নির্জন শরতে
কী ক’রে জানালাগুলো স্পর্শ করে- অনুভব করেছি নীরবে

মৃত চোল উজ্জয়িনী বিদিশা’র মহেঞ্জোদড়োর
ভোরবেলা আমাদের ছিপছিপে লম্বা বুলভার
সেই সব অতিমৃত্যু জয় ক’রে ফেলে
আবার উঠেছে জেগে লন্ডন কলকাতা রোম বার্লিন’এ

দু’-চারটে উঁচু গাছ- মেহগিনি- অশ্বত্থ- অশোক সব রাস্তার ভিতরে
মানুষকে ঝেড়ে ফেলে এ-সময় সূর্যের হৃদয় থেকে ধীরে-
পাখি ও জন্তুর মতো- পৃথিবীর মানুষের মুখে
সর্বদাই সাপিনি ও ময়ূর’কে দেখা যায়।

আমার হাড়ের দিকে কোনও এক স্ফিংকস চেয়ে আছে
শালের চিত্রণা নিয়ে চিতাবাঘ: ধূসর গাধাকে
অনুভব ক’রে দেখে- বাঘের হলুদ চোখ শয্যার ধবল শল্ক থেকে
উঠে এসে- ত্রিবিস্তার জীবনের কপট হেঁয়ালি

ঊর্ণনাভের হাতে তুলে দেয়। তাহার জীবন
সমতল ভূমির উপরে প্রিয় সরল-রেখার মতো বেগে
চ’লে গেছে হয়তো-বা অনন্তের দিকে
কিছুই ন্যূব্জ নয়- সূর্য নিয়ে সমুজ্জ্বল রাইন, সীন, লিফি, গঙ্গা, শোন।

 

জীবনের ক্ষুদ্রতর ইতিহাস । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment