দূর পথে জন্ম নিয়ে – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।
দূর পথে জন্ম নিয়ে

কবিতা:দূর -পথে জন্ম নিয়ে
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

দূর -পথে জন্ম নিয়ে রহিতাম যদি আমি—কাফিরের ছেলে।
সবুজ শাখার মত সেইখানে মানুষের হৃদয় স্বচ্ছল,
অত্তারের অবসরে শান্ত হয়ে আছে সেই আকাশের তল,
বুক থেকে আমাদের আজিকার পৃথিবীর ফাস খুলে ফেলে
সেইখানে বসে যদি রহিতাম বালকের মতাে অবহেলে!
সেইখানে কোনােদিন এই চূর্ণ পৃথিবীর কোনাে কোলাহল
কেউ গিয়ে শােনেনাকো;—শুদ্ধ হয়ে ধরণীর সমুদ্রের জল
যেই সাধ পূর্ণ করে অন্ধকার আকাশের নক্ষত্রেরে পেলে।
আমিও তেমন ক’রে অসহিষ্ণু হৃদয়ের অন্বেষণ ভুলে,
সেই দূর আকাশের আলাে আর আঁধারের সাথে এক হ’য়ে
রহিতাম সেইখানে জীবনেরে শিশুর মতন বুকে তুলে।
কাফির ছেলের মতাে রহিতাম সে অনেক অবসর ল’য়ে;
জন্মতাম যদি আমি দূর পথে সকল শৃঙ্খল খুলে-খুলে,
প্রভাতের সমুদ্রের শাদা ফেনা—স্বচ্ছল জলের মতাে ব’য়ে!

আরও দেখুন: