দেখেছি নদীকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

দেখেছি নদীকে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

দেখেছি নদীকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

দেখেছি নদীকে

কবিতা: দেখেছি নদীকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা 

 

দেখেছি নদীকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন ধানের সোনা চ’লে গেছে ভাঁড়ারের ঘরে
এখন চড়ুই আর লাফাবে না মাঠের ভিতরে
এখন জলির খেতে এসেছে কুয়াশা
এক জোড়া শুঁয়োপোকা জীবনের ভেলভেট-রোদ ভালোবাসা
সন্ধ্যার শিশিরে গেছে ভুলে
শামুকের মতো সূর্য মেঘের বেগুনি ঢেউয়ে দুলে
চ’লে গেছে; একরাশ দাঁড়কাক শালিখের ভিড়
সঙ্গে ক’রে ল’য়ে গেছে- তা হ’লে সাহস সাধ স্বপ্ন- স্বপ্ন- এই পৃথিবীর
এখন ঘুমাল সব; এখন যে মাঠে-মাঠে কুয়াশা শিশির
সকল সৌন্দর্য স্বপ্ন- সাধ- সাধ এই পৃথিবীর
এখন ঘুমাল সব; ঐ দেখ তবুও নদীর
শান্তি নাই শান্তি নাই,- সাদা ঘোড়া কবে যেন চলে ক্রমাগত
কুয়াশার থেকে দূর কুয়াশায়- রুক্ষ এক নাইটের মতো
কোন যেন গ্রেল- কে যে প্রেম- কোন সৌন্দর্যের দিকে
অনেক আঁধার রাতে দেখেছি নদীকে
ছুটে যেতে

 

দেখেছি নদীকে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অনেক গভীর- গভীর গাঢ় রাতে
আমিও নদীর সাথে
চ’লে গেছি- দূর- দূর- আরও ঢের দূর
তারপর মনে হয় যেন কোন হরিণের খুর
যেন কোন হরিণের খুর এসে নদীরে ছুটায়ে নেয় কোন চাঁদ চাঁদমারি পাহাড়ের দিকে
যেখানে সাহস স্বপ্ন যেখানে সৌন্দর্য সাধ বেঁচে থাকে
দেখেছি নদীকে
ছুটে যেতে…

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha