দোয়েল কবিতা – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

দোয়েল কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ -দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।

 

দোয়েল কবিতা

দোয়েল কবিতা - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:দোয়েল কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

 

 

কোনও এক দোয়েলেরে কাছে ডেকে আনিলাম- হৃদয়ের ঘরে
ফুরালেও ফুরায় না যেই সব ফুল রৌদ্র মুখের প্রতিভা
তাহাদের সোনা যেন তার চোখে- আলোর রঙের মতো বিভা
মনে পড়ে যেন কোন শৈশবের প্রান্তরের ঘাস
যেইখানে নীলিমার তৃপ্তি অবিনাশ
উঁচু-উঁচু পল্লবের রৌদ্রে দোলে আমোদিত জিরাফের গ্রীবা।

সেইখানে সাদা রৌদ্রে গাছে-গাছে ডোরা-কাটা পাখিদের প্রেম
নীল ফ্রক পায়ে দিয়ে ব’সে আছে আমার শৈশব
যেন প্রাণ পাখিদের পালকের মতো কলরব
যেন আমি নীল ডিম উঁচু গাছে- সাগরের পারে এক দেশে
যেইখানে সূর্য শুধু সূর্যের উদ্দেশে
ছুঁড়ে মারে চিন-সমুদ্রের ভোর, সিংহলের সমুদ্রের জ্যোতির গৌরব।

রাতের জামির-বনে পৃথিবীর পাটনির কড়ি নাই যে-নদীর জলে
সেইখানে বেদনার আদি উদ্ভব:
অথবা সেখানে শান্তি?- ‘শান্তির শব!’
কে যেন বলিল সাদা কুয়াশার মতো দাঁতে হোসে
অরণ্যের অন্ধকার ঠেসে
উষারানি ঘোষালের মতো দূর নক্ষত্রের হিম হাত রহিল নীরব।

 

আরও দেখুন:

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha