বুনোহাঁস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বুনোহাঁস কবিতা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বুনোহাঁস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বুনোহাঁস কবিতা

কবিতা: বুনোহাঁস কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বুনোহাঁস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পৃথিবীর সব-চেয়ে বিস্ময়ের পাশে চুপে থামি
আমি বুনোহাঁসদের দেখিয়াছি- আমি।
সোনার মেঘের পরে একরাশ মশার মতন
তারপর কোথায় নিবিড় বন
তাহাদের নিয়ে গেছে
মাঠ বিল শরের ভিতর
দূর থেকে তাহাদের স্বর
শুনিয়াছি

কখন গভীর রাতে বেগুনি বনের পার
আলো হয়ে উঠেছে আবার
পাখ নয় পাখা বেঁধে গলার উপরে গলা রেখে
কোনও এক দূর চাঁদে এই চাঁদ থেকে
চ’লে যায়।

 

বুনোহাঁস কবিতা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

ব্যথা পেয়ে শব্দ ক’রে ওঠে
শত বোন পিছে প’ড়ে থাকে তবু
কোন এক চাঁদের দিকে ছোটে
কাঁটার মতন শর তারপর বুকে এসে ফোঁটে
বিলের মতন জল ঘাস
এই সব স্তব্ধ বুনোহাঁস
এরা না-কি নয় বুনোহাঁস
ক্যাম্পে অন্ধকার থেকে চুপে থেমে নামি
বুনোহাঁস দেখিয়াছি আমি।

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha