যদি রাত হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

যদি রাত হত কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

যদি রাত হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যদি রাত হত

কবিতা: যদি রাত হত
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

যদি রাত হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যদি রাত হত শুধু উঁচু-উঁচু তরুদের ছায়া আর ঘ্রাণ
আমার হৃদয়ে ইচ্ছা হত যদি পৃথিবীর ঘাসের সমান

অনেক সবুজ ঘাস উঁচু-উঁচু তরুদের ছায়াদের তলে
যত দিন এ-পৃথিবী পাখি আর নক্ষত্রের মুখে কথা বলে

যত দিন পাতা ঝরে- ছাগলেরা খেলা করে- পেঁচা এসে বসে
জামিরের অন্ধকারে শিশিরে ধূসর ডানা ঘষে

যত দিন সুন্দরী’র বনে বাঘ- মশা আর জ্যোৎস্নার রাতে-
বাঘিনি’র শ্রেষ্ঠ মুখ দেখে লয়- শুয়ে আছে শরের শয্যাতে

পৃথিবীর সেই এক কন্যা শুধু স্বর্গের রঙিন সুতা চায়
হে হৃদয়, ঘাস হয়ে শুয়ে থাকো উঁচু-উঁচু গাছের ছায়ায়।

 

যদি রাত হত । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন