শান্তি কবিতা মহাপৃথিবী – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

শান্তি কবিতা মহাপৃথিবী – মহাপৃথিবী -কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী -কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।

 

শান্তি কবিতা মহাপৃথিবী

শান্তি কবিতা মহাপৃথিবী - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:শান্তি কবিতা- মহাপৃথিবী
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী- কাব্যগ্রন্থ

 

 

জীবন কি নীরক্ত সম্রাট এক সুধাখোর:
কুট ব্যবসায়ী নীল পাশ্বচরগুলো তার মৃত্যুর উৎসব?
মানুষের তরে তবে কোন পথ:
কোন অন্তরীক্ষে তারে নিয়ে যাবে আসন্ন সময়?
সেইখানে বালুঘড়ি, বলো, তবে স্তব্ধতার মতো:
একদিন বাতাসের সাথে ঢের ধ্বনিবিনিময়
করেছিলো;- তারপর হ’য়ে গেছে আঁখিহীন চুুপ।
প্রান্তরের শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা
একদিন বলেছিলো আবার করিবো আমি অমৃত সঞ্চয়-
শত-শত মেঘশাবকের আঁখিতারকাও পেলো যেন ভয়
শান্তি, শান্তি-
উত্তেজিত শপথের উৎসারণ প্লীহা ঘিরে থাকে না সতত,
বালুঘড়ি. হ’য়ে থাকে চিরদিন স্তব্ধতার মতো।

 

আরও দেখুন:

মন্তব্য করুন