সমিতিতে কবিতা – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

সমিতিতে কবিতা – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ -দাশ।

 

সমিতিতে কবিতা

সমিতিতে কবিতা - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:সমিতিতে- কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

 

 

ওইখানে বিকেলের সমিতিতে অগণন লোক।
উঠেছে বক্তা এক- ষড়যন্ত্রহীন ভাবে- দেখে
দশ-বিশ বছরের আগে এক সূর্যের আলোক
সহসা দেখেছে কেউ;- যদিও অনেকে
আশীর্বাদ করে ওর সূত্র উষ্ণ হোক;
আরও অবারিত সুর বার হোক মাইক্রোফোন থেকে।
আরও বিস্তারিত সুর বার হোক- বার হয় যদি।
কেন-না যুগের গায়ে কালি আর চুন।
আমাদের জলের গেলাস তবু হতে পারে নদী;
গোলকধাঁধার পথ- আকাশে বেলুন।
তা হলে বলুন এই শতাব্দীর সমাপ্তি অবধি
কি ক’রে একটি চোর সাত জন প্রেমিককে করেছিল খুন।

 

আরও দেখুন:

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha