সূর্যসাগর তীরে – জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

সূর্যসাগর তীরে – মহাপৃথিবী কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ) প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ- দাশ।

 

সূর্যসাগর তীরে

সূর্যসাগর তীরে - জীবনানন্দ দাশ ( মহাপৃথিবী কাব্যগ্রন্থ ,১৯৪৪ )

 

কবিতা:সূর্যসাগর- তীরে
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:মহাপৃথিবী কাব্যগ্রন্থ

 

 

সূর্যের আলো মেটায় খোরাক কার:
সেই কথা বোঝা ভার।
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ
গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগরতীরে
কালো চামড়ার রহস্যময় ঠাসবুনুনিটি ঘিরে।

চারি দিকে স্থির-ধুম্র-নিবিড় পিরামিড যদি থাকে-
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে মানবপ্রাণ
সূর্যতাড়সে ভ্রণকে যদিও করে ঢের ফলবান-
তবুও আমরা জননী বলিব কাকে?
গড়িয়া উঠিল মানবের দল সূর্যসাগরতীরে?
কালো আত্মার রহস্যময় ভুলের বুনুনি ঘিরে।

 

আরও দেখুন:

মন্তব্য করুন