আমদের আজকের আলোচনার বিষয় আবু হেনা মোস্তফা কামাল প্রকাশিত গ্রন্থসমূহ।
আবু হেনা মোস্তফা কামাল সম্পর্কে কিছু তথ্যঃ-
আবু হেনা মোস্তফা কামাল (জন্ম: ১৩ মার্চ, ১৯৩৬ – মৃত্যু: ২৩ সেপ্টেম্বর, ১৯৮৯) বাংলাদেশের একজন বরেণ্য-শিক্ষাবিদ, কবি এবং লেখক। তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভুষিত হন। তিনি তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে ১৯৩৬ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৫২-তে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৪-তে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮-তে বাংলায় বিএ অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯-এ বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি লন্ডন থেকে কমনওয়েলথ শিক্ষাবৃত্তিসহ বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং-১৮১৮-১৮৩১ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।

আবু হেনা মোস্তফা কামাল প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

কাব্য
-
আপন যৌবন বৈরী (১৯৭৪)
-
যেহেতু জন্মান্ধ (১৯৮৪)
-
আক্রান্ত গজল (১৯৮৮)
প্রবন্ধ-গবেষণা
-
শিল্পীর রূপান্তর (১৯৭৫)
-
দি বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং (১৯৭৭)
-
কথা ও কবিতা (১৯৮১)

পুরস্কার
-
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৭৫)
-
সুহৃদ সাহিত্য স্বর্ণপদক (১৯৮৬)
-
একুশে পদক (১৯৮৭)
-
আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯)
-
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (১৯৯১)