এই সব আবছায়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এই সব আবছায়া কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১২তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এই সব আবছায়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই সব আবছায়া

কবিতা: এই সব আবছায়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এই সব আবছায়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই সব আবছায়া-সময়ের বুনুনিকে নিজে
তুমি যদি নিতে চাও দু’ হাত বাড়িয়ে
বেবিলন কলকাতা নগরীর নিপুণ কামিজে
তা হলে মেধাবী গাধা হয়ে তুমি গিয়েছ হারিয়ে
(কারণ মানুষ যদি সারা-রাত বৃষ্টিতে ভিজে
নিজেকে কড়কে নেয় সারা-দিন রৌদ্রে দাঁড়িয়ে
তা হলে সে স্বাতী, আর্দ্রা, সরমার গান শুনেছিল
নিবিড় গাধার কান নিয়ে)

তবু তুমি প্রান্তরের গোপনীয় ঘাসে
সত্য আর অনৃতের কথা ভেবে গিয়েছ শিশিরে
নিজেকে জুড়ায়ে নিয়ে বিকেলের মিহিন বাতাসে
ভোরবেলা হয়ে গেছ হাড়জিরজিরে
(কারণ মানুষ যদি সারা-রাত বৃষ্টিতে ভিজে
নিজেকে কড়কে নেয় সারা-দিন রৌদ্রে দাঁড়িয়ে
তা হলে সে স্বাতী, আর্দ্রা, সরমার গান শুনেছিল
নিবিড় গাধার কান নিয়ে)

 

এই সব আবছায়া । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

মন্তব্য করুন