এই সব স্মৃতি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এই সব স্মৃতি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এই সব স্মৃতি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই সব স্মৃতি

কবিতা: এই সব স্মৃতি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এই সব স্মৃতি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এই সব স্মৃতি-ফুল আজ রাতে পায় না ক’ নক্ষত্রের আলো
কোন দূর বিস্মরণ থেকে
বাতাস ভাসিয়া আসে আজ রাতে
আঁধার কাপড়ে মুখ ঢেকে

আমারে দেখে না আর সেই সব বাতাসের ভিড়
আমি কে-বা? সেই সব বাতাসের মন
পাখায় পাখনা রেখে চোখ বুজে চ’লে যায়
লুপ্ত মৃত পাখিদের প্রেতের মতন।

বড়-বড় নক্ষত্রেরা উজ্জ্বল অশ্রুর মতো
অন্ধকারে কোথায় হারায়
উৎক্ষিপ্ত তিমি’র মতো বাতাসেরা খেলা করে
প্রথম মৈথুনে ঘন মেঘের ফেনায়

দুপুরের রাত থেকে দুপুরের রাতে
যত দূর চোখ যায় মৃত্তিকার ঢেউ
রাত্রি রয়েছে প’ড়ে মৃত তিতিরের মতো হিম-
ঘুমাবার মতো তবু তিতির নাই ক’ কেউ।

 

এই সব স্মৃতি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন