আজকে আমরা আলোচনা করবো কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিপুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়।

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা-কুঞ্জবনে কবিতা

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা-কুঞ্জবনে!
হৃদি মোর উঠল কাঁপি চরণের সেই রণনে।
কোয়েলা ভাকল-আবার, যমুনায় লাগল জোয়ার ;
কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে?
আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা?
কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে?
হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লও হে আসি—
ঘরেতে পরবাসী থাকিতে আর পারি নে।
