খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাল্য কালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ ভগবদ্ভক্ত, সুকন্ঠ গায়ক ও ভক্তিগীতিরচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের এসব গুণ তার মাঝেও সঞ্চালিত হয়।

 

খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা

 

খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা

 

খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা

 

খোল মা খোল মা দ্বার বহুদিন পরে
আজি এ তামসরাতে উল্কার আলোকে
পথ চিনি পুরাতন মাতৃগৃহে পুন
ফিরিয়া এসেছি ; মোরা কোটি পুত্র তোর,
নহি মা অতিথি ; স্নেহে ডেকে নে গো ঘরে।

নাহি সুখশয্যা পর্ণগৃহে তোর?—তাহে
ক্ষতি কি মা? আজি ধর্মদ্বেষ-জাতিগর্ব
ভুলি, কণ্ঠে-কণ্ঠে মিলি সহোদর সবে
তোর ক্রোড়ে সব ব্যথা জুড়াতে এসেছি, ….
মুষ্টিঅন্ন যাহা আছে তাই দেগো আজ
কোটি হস্তে বাটি লব মায়ের প্রসাদ
মিটাইব পূর্ণ করি প্রবল এ ক্ষুধা।

কোটি হস্তে ভরা শস্যে করিব শ্যামল
অচিরে প্রান্তর তোর কোটি পুত্র মিলি।
স্বেচ্ছায় ফেলিয়া দূরে মহার্ঘ বসন
ভিক্ষুকের বেশে মা গো এসেছি আমরা ;
খুলে দে খুলে দে দ্বার, অয়ি স্নেহময়ী।…

ঐ যে খুলিল দ্বার, মার মৌনমুখে
ঈষৎ হাসির রেখা ; হস্ত প্রসারিত
স্নেহে ; দে মা পদধূলি অধম সন্তানে।

আয় ভাই ত্যাগমন্ত্রে হইয়া দীক্ষিত
স্বার্থ করি বলিদান মার পদাম্বুজে,
তুলিয়া বঙ্গের পুষ্প বঙ্গ জননীরে
অর্ঘ্য করি দান ; ঘুচাই দুর্গতি ;
গগন ভরিয়া বলি, “বন্দে মাতরম্”,
“বন্দে মাতরম্” —পুনঃ “বন্দে মাতরম্”।

 

খোল মা খোল মা দ্বার বহুদিন পরে কবিতা

মন্তব্য করুন