চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে

কবিতা: চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

নির্মম জলের স্রোত রৌদ্রে খেলা করে সারা-দিন
দেখেছে আঁধার মেধা অবশেষে পাহাড়ের- গাঢ়- সন্নিকটে
চারি-দিকে বাতাস-উন্নীত নিস্তব্ধতা
এইখানে পাখির পালক- ডাইনির ঝাড়ু- ঝাড়ুও আসে না উড়ে কোনও দিন
মানুষিক ঘ্রাণ- স্বপ্ন- প্রেম- মৃত্যু: দূর গ্রন্থাগার
যেন সব দীপ্যমান মাছিদের ভিড়

উঁচু-উঁচু আকাশকুসুমঘোর তরুদের রসের নির্ঝরে রুদ্ধ হয়ে
(হলুদ আঠার বাড়ি- গোমেদমণির মতো শীর্ণ- জ্যোতিষ্মান
রচনা করিতে আছে জীবনের কাহিনীকে ঘিরে)
দূর- দূরান্তর মানবীয় পৃথিবীতে সেই সব স্নিগ্ধ- রুদ্ধশ্বাস।
তোমার জীবন তবু ভেঙে গেছে ডিমের খোলার মতো স্পষ্ট উপকাহিনীর
স্ফটিকের মতো ধূম্র জলে- অন্ধকার- অনন্তের দিকে
কোথাও বেদনা নাই আর

কোনও দিন অকৃতিম গল্প গড়ো নাই ব’লে
সম্মুখীন পাহাড়ের ধূসর গরিমা যেন
ইতিহাস-পিতামহ
যারা ম’রে যায় তোমার মতন
তাহাদের গৈবি লেখনীর মুখে সৃষ্ট হয়ে
এখানে দাঁড়ায়ে আছে।

 

চীনের যুদ্ধক্ষেত্রে মৃতের শিয়রে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment