জাগো, জাগো, জাগো এবে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো জাগো, জাগো, জাগো এবে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

 

জাগো, জাগো, জাগো এবে কবিতা

 

জাগো, জাগো, জাগো এবে কবিতা

 

জাগো, জাগো, জাগো এবে কবিতা

 

জাগো, জাগো, জাগো-এবে ;
হের পুরব-প্রান্তে ভানু-রেখা,
হে ভারতবাসী !

মঙ্গল-সঙ্গীত শোন বিহগকণ্ঠে ;
পুষ্পে নব-সৌরভ, গগনে নব হাসি!

দূর অতীত শোন ডাকে, “বত্স জাগো,
মোদের সম্মান গৌবব রাখো” ;
ভবিষ্যতে শোন ডাকে কর্ম্মভেরী,
“সুপ্তি পরিহর, মুক্তি-অভিলাষী”।

দক্ষিণে বামে দেখ জাগে কত জাতি,
নবীন উৎসাহে, নয়নে নব ভাতি ;
জাগো, জাগাও সবে নব দেশপ্রেমে ;
শঙ্কা করোনা-হেরি বিপদ-দুঃখরাশি

 

জাগো, জাগো, জাগো এবে কবিতা

মন্তব্য করুন