কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন।

 

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা

 

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা

 

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা

 

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে?
কে বল কিনিবে তারে ভবের ভরা হাটে?

এ জীবন-জমীন বড়ই ঊষর,
বরষ বরষ বরষে তবু ধূলায় ধূসর,
তাই নিরাশ হয়ে বসে আছি মনের মলিন বাটে।

খুব গভীর করে দাও লাঙ্গলের চির,
ঢাল তাহে যত পার নয়ন-কুপের নীর ;
লাগে লাগুক্‌ হুলের খোঁচা, চরণ রেখো” বাঁটে।

তুমিই জান, ওহে হলধর!
কি দিয়ে ভরিবে আমার-খালি গোলাঘর ;

শেষে ক’রে বোঝাই, ভেবে না পাই,
নে যাবে কোন্‌ ঘাটে!

 

কিষাণ ভাই! তুমি কি ফসল ফলাবে এমন মাঠে কবিতা

মন্তব্য করুন