আজকে আমরা আলোচনা করবো কে গো গাহিলে পথে এস পথে বলিয়া কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

কে গো গাহিলে পথে এস পথে বলিয়া কবিতা

কে গো.গাহিলে পথে “এস পথে’ বলিয়া,
দুয়ার খুলিনু যবে কেন গেলে চলিয়া?
বিজন বরষা রাত,
এ ফি ছলনা, নাথ!
আঁধারে মিলালে তুমি বারেক উজলিয়া!
ঝড়ের বাতাসে আর
রুধিতে পারি না দ্বার ;
পথে ঝড়, ঘরে ডর, হাতে প্রেম-ফুলহার!
শ্রবণে মিলাল গান,
হৃদয়ে রহিল-তান ;
তোমার লাগিয়া আঁখি উঠিছে উথলিয়া!
