বহু দিন হেঁটে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

বহু দিন হেঁটে হেঁটে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৮ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

বহু দিন হেঁটে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বহু দিন হেঁটে হেঁটে

কবিতা: বহু দিন হেঁটে হেঁটে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

বহু দিন হেঁটে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

বহু দিন হেঁটে-হেঁটে যেতে হবে-
যেন এই পার থেকে
ও-পারের অ্যাটলান্টিক ডাকে
বীচিবিক্ষোভিত সব গর্জমান জল
হয়ে গেছে পাথর- বন্দর- বাজার- জঙ্গল
তার পর কোনও এক শেষ বেবিলন’এ পৌঁছানো যাবে
সেখানেও ভগ্ন সিংহ’র পাশে কে আর দাঁড়াবে

কোনও এক হোটেলের মাতঙ্গিনি এসে- জানি আমি- বলিবেই
এইখানে খবিশ নিগ্রোর কোনও স্থান নেই- নেই-নেই-
জেভ থেকে খুলে ফেলে নিকেলের ঘড়িটা দিলেই
চায়ের পেয়ালা আর গোপনীয় প্রকোষ্ঠের পর্দা টেনে দেবে
টেবিলে অনেক অর্ধদগ্ধ চুরুটের পিরামিড
দেয়ালে অনেক স্মিত, অপ্রস্তুত, অসম্মত ক্যালেন্ডার
কফি’র পেয়ালা এনে দেবে
এখানে অনেক কাল আমি তো কাটাতে পারি কথা ভেবে-
কথা ভেবে- ভেবে-

 

বহু দিন হেঁটে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment