অন্ধকার সীমানায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অন্ধকার সীমানায় কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অন্ধকার সীমানায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অন্ধকার সীমানায়

কবিতা: অন্ধকার সীমানায়
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অন্ধকার সীমানায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

ভাঁড়ার-ঘরের অন্ধকার সীমানায় অনেক দিন থেকে উপুড় হয়ে রয়েছে
অনেকে;
একটা ভাঙা বারকোশ’ও-
জীবনের ব্যবহার শেষ হয়ে গেছে তাদের
‘আমরা যারা জীবন ব্যবহার করছি
এদের দিকে তাকাতে ভয় পাই’, নারী বললে
‘ভয় পাই?
মৃত্যু কি সাহস- সাধ- আবিষ্কার নয়?’, পুরুষ শুধাল
তবুও তাদের দু’ জনার মনে:
‘অনেক দিন ধ’রে অন্ধকারের ভিতর স্থগিত হয়ে থাকবার জীর্ণ আঘ্রাণ ভেসে উঠছে
জীবন এক দিন জীর্ণ আঘ্রাণ হয়ে যাবে আমাদের
অন্ধকার থেকে আরও দূর অক্ষম অন্ধকারের স্তরের ভিতর’

 

অন্ধকার সীমানায় । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha