অবশেষে কবিতা – জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

অবশেষে কবিতা – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।

 

অবশেষে কবিতা

অবশেষে কবিতা - জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

 

কবিতা:অবশেষে কবিতা
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

 

 

এখানে প্রশান্ত মনে খেলা করে
উঁচু উঁচু গাছ। সবুজ পাতার পরে যখন
নেমেছে এসে দুপুরের সূর্যের আঁচ
নদীতে স্মরণ করে একবার পৃথিবীর
সকাল বেলাকে। আবার বিকেল
হলে অতিকায় হরিণের মতো শান্ত
থাকে। এই সব গাছুগুলো, যেন কোন
দূর থেকে অস্পষ্ট বাতাস বাঘের
ঘ্রাণের মতো হৃদয়ে জাগায়ে যায়
ত্রাস; চেয়ে দেখ ইহাদের পরস্পর
নীলিম বিন্যাস নড়ে উঠে
ত্রস্ততায় আধো নীল আকাশের বুকে
হরিণের মতো দ্রুত ঠ্যাঙের তুরুকে
অন্তর্হিত হয়ে যেতে পারে তারা
বটে: একজোটে কাজ করে
মানুষেরা যে রকম ভোটের
ব্যালটে; তবুও বাঘিনী হয়ে
বাতাসকে আলিঙ্গন করে–
সাগরের বালি আর রাত্রির
নক্ষত্রের তরে।

 

মন্তব্য করুন