অশ্বত্থের আঁধার কোটরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

অশ্বত্থের আঁধার কোটরে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৪র্থ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র ওই-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

অশ্বত্থের আঁধার কোটরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

অশ্বত্থের আঁধার কোটরে

কবিতা: অশ্বত্থের আঁধার কোটরে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

অশ্বত্থের আঁধার কোটরে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

যেন এক অশ্বত্থের আঁধার কোটরে
অপ্রেমের অন্ধকার ঘরে
ছিলে তুমি এত দিন- হে হৃদয়- এত দিন

কাল রাতে স্বপ্নে আমি দেখিলাম বিস্মৃত নারীর
নদীর পারের দেশ জ্যোৎস্নায়- স্থির
পৃথিবীর বেদনার কাছে তার নাই কোনও ঋণ

দেখিলাম সেতু এক: স্তম্ভ তার আমারই স্বপন
আমার এ-পৃথিবীতে জ্যোৎস্নায় হেঁটেছি যে-বন
হৃদয়ের যে-গহ্বর অগণন পরি

বেতের ফলের স্নিগ্ধ দেশ থেকে উড়ে এসে অবিরল
ধবল মসৃণ স্পর্শে করেছে শীতল
সব তারা এক মুখ-অবয়বে উঠিল বিদরি

কোনও কথা বলিল না সেই মুখ- শুধু তার জ্যোৎস্নার দেশ
দেখাল সে,- জামির-তরুর ভিড়ে হৃদয়ের রাত্রি অবশেষ
করাল সে,- নারী নয়- মানুষী সে নয়

বিস্মৃত আনন তার পৃথিবীর অবলুপ্ত সোনা
তার মুখ স্বর্গ আর নরকের নিবিড় ধারণা
পৃথিবীর পারে ব’সে করেছি সঞ্চয়

 

এই পথ দিয়ে । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

 

সেই মুখ; এক জ্যোৎস্নার-রাত;- তার পর বিবর্ণ সেতুর
স্তম্ভ ভেঙে সময় হাঁকিয়া গেছে অশ্বিনী’র খুর
কপালের মুণ্ড থেকে কত যুবরাজ

শেয়ালের মতো কাঁদে বন্দরের আলোর ভিতর
সমুদ্রভূতের মতো দক্ষিণের সাগরের পর
এল গেল বাসনার কঙ্কাল জাহাজ

সময়ের দাঁত ভেঙে পারে যদি কেউ
আমি আর আমার এ-স্বপনের ঢেউ
নিশীথের লেবুফুল বেদনায় ভেসে

আবার হারায়ে যাব মৃত এক নদীর মতন
শিশুর ক্ষুধিত মুখে নীলাভ মরণ
যেমন হারায় হিম দুধের আবেশে।

 

Leave a Comment