আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও প্রথমে কংগ্রেসের সমর্থক ছিলেন, পরে লিবারেলপন্থী হন।

 

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়িকবিতা | অতুলপ্রসাদ সেন

 

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি!
আজি বরষে বরষা বিরহ-বারি!

আজি ফুলে নাহিক মধু-গন্ধ,
মলয়ে-নাহিক মৃদু-মন্দ,
জীবনে নাহিক গীত-ছন্দ,
তোমারে ছাড়ি!

মোর এ-ভালবাসা পাবে না নন্দনে,
উঠেনি এত সুধা সাগর-মন্থনে ;
না জানি, নিশি যাপ কতই ক্রন্দনে
আমারে ছাড়ি?

সেথায় নাহিক আত্মবলিদান,
মিছে কলহ, মিছে অভিমান,
বিরহ-বেদন, বিরহ-অবসান,
—-সেথা র’বে কেমন করি?

 

আজি স্বরগ-আবাস তুমি এস ছাড়ি কবিতা | অতুলপ্রসাদ সেন

 

মন্তব্য করুন