আজ এই পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আজ এই পৃথিবীর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আজ এই পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আজ এই পৃথিবীর

কবিতা: আজ এই পৃথিবীর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আজ এই পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আজ এই পৃথিবীর অত্যাশ্চর্য নিরাশার থেকে কোনও মুক্তি নাই
মুক্তি চাহিবার মতো রক্তের প্রাণন নেই কারও
উদ্বর্তিত হয়ে আত্মা চ’লে যায় নগরীর জনস্রোতে
যেখানে নতুন বেবিলন আজ-
মুখ তুলে নিরপেক্ষতায়
দিগন্তের পশ্চিমগামিনী এক হলুদ নদীকে তার
করেছে প্রতীক

যেই দেশে কোনও পাখি নেই আজ আর
যেই দেশ থেকে জল, লোষ্ট্র, মেঘ, অরণ্যের বায়ু
দানবীয় রমণীর মতো দূরে
তবুও পাথর এক রয়ে গেছে- ঊর্ধ্বমুখ- জনতার মাঝখানে
কঙ্কালের মতো কালো বর্ণ নিয়ে নিরুদ্দেশ যোজনার দিকে
ন্যূব্জতায় মগ্ন হয়ে
বণ্টন করিতে আছে আমাদের বিবর্ণ করোটি চির-দিন।

মাথার উপরে সূর্য আমাদের নতজানু ক’রে রাখে
এই এক লোষ্ট্রের দিকে।
আমাদের করজোড় ক’রে রাখে।

চারি-দিকে স্খলিত মাংসের মতো সময়ের স্রোত
গাঢ় বাদুড়ের ধূমা;
দিবাভাগে সহসা উদিত এক নক্ষত্রের
নির্জন আকুতি।
এই সব অযথা ভাষণ নয়- অসম্ভব নয়।

 

আজ এই পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment