আজ কবিতা সুদর্শনা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

আজ কবিতা সুদর্শনা কবিতা টি সুদর্শনা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ টি কবি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ । যা কবির মৃত্যুর অনেক বছর পর ১৯৭৩ সালে প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। গোপালচন্দ্র রায়ের উদ্যোগে প্রকাশিত ‘সুদর্শনা’ কাব্যগ্রন্থ সংকলিত হয় । এই কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা স্থান পেয়েছে।

আজ কবিতা সুদর্শনা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

আজ কবিতা সুদর্শনা

কবিতা: আজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: সুদর্শনা

আজ কবিতা সুদর্শনা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

আমার হাতের কাজ আজ রাত্রে গিয়েছে ফুরায়ে-
আমার এ-ক্লান্ত পায়ে
নাই আর পথের পিপাসা।
যে-ভালোবাসার ভাষা
মানুষ শুনিতে চায়- যেই প্রেম নিয়া
মানুষ চলিতে চায় পৃথিবীর পথে পথে প্রিয়া-

আজ কবিতা সুদর্শনা । জীবনানন্দ দাশ । সুদর্শনা কাব্যগ্রন্থ,১৯৭৩

তাহার সন্ধানে
তোমারে ডেকেছি আমি বার-বার!
– দূর আলো- দূর এক আঁধারের পানে
তবু তুমি চ’লে গেছো, আসিবে না ফিরে,
হারায়ে গিয়েছ তুমি পৃথিবীর দিন আর রাত্রির ভিড়ে!

আরও দেখুনঃ

মন্তব্য করুন