আজকে আমরা আলোচনা করবো আদি-রাগ ভৈরব নিদাঘ ঊষাগ্রমে কবিতা নিয়ে। কবিতা টি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; “বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন”।

আদি-রাগ ভৈরব নিদাঘ ঊষাগ্রমে কবিতা | অতুলপ্রসাদ সেন

আদি-রাগ ভৈরব-নিদাঘ ঊষাগমে,
বিমল মনে গাহ, জগবাসি।
গগন-ভালে চন্দন, গহনে পিক-বন্দন,
পুষ্পে নব সৌরভ, মধুপ-পিয়াসী।
বিশ্ব হেন কালে-ডাকে বিশ্বনাথে ;
তাঁহার মহিমা গাহ প্রভাতে ;
তাপিত চিত্ত হবে শান্ত তিরপিত,
মুক্ত হবে ভব-নিগড়, মুক্তি-অভিলাষি!
