আপন কাজে অচল হলে কবিতা | অতুলপ্রসাদ সেন

আজকে আমরা আলোচনা করবো আপন কাজে অচল হলে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।

অতুলপ্রসাদ সেন

বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম-বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ-রস প্রধান।

 

আপন কাজে অচল হলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আপন কাজে অচল হলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আপন কাজে অচল হলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

আপন কাজে অচল হলে
চল্ বে না রে চল্ বে না।
অলস জ্বতি-গানে তাঁর আসন
টল্ বে না রে টল্ বে না।

হল যদি তোর না হয় সচল,
বিফল হবে জলদ জল :
ঊষর ভূমে সোনার ফসল,
ফল্ বে না রে ফল্ বে না।

সবাই আগে যায় রে চলে;
বসে আছিস তুই কি বলে?
নোঙর বেঁধে স্রোতের জলে,
তরী তোর চল্ বে না রে চল্ বে না।

তীরের বাঁধন-দে রে খুলি,
চলে যা তুই পালটি তুলি ;
দিক্ যদি তুই না যাস্ ভুলি,
তরী তোর তল্ বে নারে তল্ বে না।

 

আপন কাজে অচল হলে কবিতা | অতুলপ্রসাদ সেন

 

মন্তব্য করুন