আবছায়া কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

আবছায়া কবিতাটি আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচিত। আলো পৃথিবী কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ। যা তার মৃত্যুর অনেক পর ১৯৮১ সালে প্রথম প্রকাশিত হয়। তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোগুলো নিয়ে যেসব কবিতাগ্রন্থ প্রকাশিত হয় এটি তার মধ্যে অন্যতম। এতে মোট ৬২টি কবিতা রয়েছে।

 

আবছায়া কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

আবছায়া কবিতা

কবিতা: আবছায়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: আলো পৃথিবী

 

আবছায়া কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

ভোরের বেলায় আজ একটি কঠিন অবসাদ
বিকেল বেলায়ও আজ একটি কঠিন
বিষণ্ণতা লেগে আছে পৃথিবীর বুকে।
একটি কৃষাণ এসে দুয়ে-দুয়ে যোগ ক’রে তিন
লিখে যায় সারা-দিন মাঠের ভিতরে।
কোথাও ফলন নেই তার।
ঠাণ্ডা কঙ্কালের কাছে সারা-রাত গুঁড়িসুড়ি মেরে শুয়ে থাকে;
কিছুই করে না অস্বীকার।

নিমীল জলের ঢেউয়ে নদী চ’লে যায়।
জল ছাড়া কিছু নেই তার।
কখন সকাল বেলা বিকেল হয়েছে
আমাদের চেনা শতাব্দীও চ’লে গেছে।
চলেছে সে জলপায়রার নীড় খুঁজে।
নদীর কিনারে
বাদামী মাটির ‘পরে ঝ’রে পড়ে পাতা।
এই সব সাদা সাধারণ বিশ্বস্ততা।

 

আবছায়া কবিতা । জীবনানন্দ দাশ । আলো পৃথিবী কাব্যগ্রন্থ,১৯৮১

 

আমারও আঙুলে প’ড়ে থেমে থাকে- যত দিন আছে-
একটি হলুদ পাতা- নিকটের গাছে
কোথাও কোকিল হিম শূন্যতার পানে গান গায়,
পাখিটির ভয়াবহ একাগ্রতার তুলনায়

কেবলই সময়ান্তর এসে পড়ে সভ্য পৃথিবীতে;
বার-বার অপরাহ্নের মৃত্যু হয়।
জানে না কী বস্তু নিয়ে তৃপ্ত হ’তে হবে
পুরাতন খসড়ায়- অথবা বিপ্লবে।

আরও দেখুনঃ

মন্তব্য করুন