আবদুল মান্নান সৈয়দ

বাংলা আধুনিক সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি, গবেষক ও সমালোচক আবদুল মান্নান সৈয়দ (জন্মসূত্রে সৈয়দ আবদুল মান্নান) জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩ আগস্ট এবং প্রয়াত হন ২০১০ সালের ৫ সেপ্টেম্বর। তার জীবন ও কর্ম বহুমাত্রিক, যেখানে কবিতা, সমালোচনা, গবেষণা, প্রবন্ধ, সম্পাদনা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন এক অমোচনীয় স্বাক্ষর।

আবদুল মান্নান সৈয়দ

সাহিত্য-জীবন ও কর্ম

ষাটের দশক থেকে তিনি সাহিত্যচর্চা শুরু করেন। প্রথম জীবনে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও শিগগিরই তিনি সমালোচনা ও গবেষণার মাধ্যমে বাংলা সাহিত্যের অনন্য ব্যাখ্যাকার হয়ে ওঠেন। বিশেষ করে বাংলা সাহিত্যের দুই মহীরুহ—কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ—এর উপর তার গবেষণা বাংলা সমালোচনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যসম্পাদক হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন সাময়িকী ও গ্রন্থে নিয়মিতভাবে সাহিত্য আলোচনা লিখেছেন। তার গবেষণা ও রচনায় ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখকে নতুনভাবে আবিষ্কৃত করা হয়েছে।

সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা

২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “Poet in Residence” পদেও অধিষ্ঠিত ছিলেন।
শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি আধুনিক ও প্রাজ্ঞ চিন্তাশীল এক সাহিত্যিক হিসেবে সমাদৃত।

প্রকাশিত গ্রন্থসমূহ

আবদুল মান্নান সৈয়দের রচনা-বিশ্ব যথেষ্ট বিস্তৃত। তিনি কবিতা, গবেষণা, প্রবন্ধ, সমালোচনা—প্রায় সব সাহিত্যধারাতেই স্বাক্ষর রেখেছেন। নিচে তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি তুলে ধরা হলো—

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

কবিতা

  • জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)
  • জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
  • ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
  • কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
  • পরাবাস্তব কবিতা (১৯৮৪)
  • পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩)
  • মাছ সিরিজ (১৯৮৪)
  • সকল প্রশংসা তার (১৯৯৩)
  • নির্বাচিত কবিতা
  • আমার সনেট।

 

উপন্যাস

  • পরিপ্রেক্ষিতের দাস-দাসী
  • অ-তে অজগর (১৯৮২),
  • কলকাতা (১৯৮০),
  • ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪)
  • কলকাতা,
  • পোড়ামাটির কাজ,
  • হে সংসার হে লতা,

 

ছোটগল্প

  • সত্যের মতো বদমাশ
  • চলো যাই পরোক্ষে (১৯৭৩)
  • মৃত্যুর অধিক লাল ক্ষুধা
  • নেকড়ে হায়েনা
  • তিন পরী

 

প্রবন্ধ

  • বিবেচনা-পুনর্বিবেচনা
  • দশ দিগণ্তের দ্রষ্টা
  • নির্বাচিত প্রবন্ধ
  • করতলে মহাদেশ
  • আমার বিশ্বাস,
  • ছন্দ।

 

স্মৃতিকথা

  • ভেসেছিলেম ভাঙা ভেলায়
  • প্রণীত জীবন
  • স্মৃতির নোটবুক

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

 

গবেষণা গ্রন্থ

  • কালান্তরের যাত্রী।

 

জীবনী

  • নজরুল ইসলাম: কবি ও কবিতা
  • বেগম রোকেয়া
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • সৈয়দ মুর্তাজা আলী
  • ফররুখ আহমদ
  • শাহাদাত্ হোসেন
  • জীবনানন্দ দাশ
  • প্রবোধচন্দ্র সেন
  • আবদুল গণি হাজারী
  • সৈয়দ মুর্তাজা আলী ।
  • সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা

 

গ্রন্থনা

  • জীবনানন্দ দাশের কবিতা
  • ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫)
  • ফররুখ রচনাবলী (প্রথম খণ্ড ১৯৭৯)
  • ইসলামী কবিতা : শাহাদাত হোসেন (১৯৮৩)
  • বাংলাদেশের কবিতা (১৯৮৮)
  • বাংলাদেশের ছড়া (১৯৮৮)
  • মুহম্মদ মনসুর উদ্দীন স্মৃতি অ্যালবাম (১৯৮৮)
  • সমরসেনের নির্বাচিত কবিতা (১৯৮৯)
  • মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা (১৯৮৯)
  • বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা (১৯৯০)।

 

জীবনানন্দ বিষয়ক গ্রন্থাবলি

  • শুদ্ধতম কবি (১৯৭২),
  • জীবনানন্দ দাশ (১৯৯৩),
  • জীবনানন্দ (১৯৮৪),
  • জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬),
  • জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৭),
  • জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯)।

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

 

পুরস্কার ও স্বীকৃতি

  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮১।
  • আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১)
  • নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ, (১৯৯৮)
  • কবি তালিম হোসেন পুরস্কার (২০০০)
  • লেখিকা সংঘ পুরস্কার (২০০০)
  • নজরুল পদক (২০০১)
  • অলক্ত সাহিত্য পুরস্কার (২০০২)
  • একুশে পদক

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha