আজকে আমরা আলোচনা করবো আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন অতুলপ্রসাদ সেন।
অতুলপ্রসাদ সেন
অতুল প্রসাদ প্রবাসী (বর্তমান নিখিল-ভারত) বঙ্গ-সাহিত্য সম্মিলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মিলনের মুখপত্র উত্তরার একজন সম্পাদক এবং সম্মিলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন। রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও প্রথমে কংগ্রেসের সমর্থক ছিলেন, পরে লিবারেলপন্থী হন।

আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে কবিতা | অতুলপ্রসাদ সেন

আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে?
আশা কি আছে বাকি হৃদয়-কোষে?
কতবার গড়ু লি রে ঘর,
কতবার এল রে-ঝড়,
কতবার ঘরের বাঁধন পড়ল খসে।
বাহিরের মুক্ত-মাঠে
যেন তোর জীবন কাটে ;
কেন তুই ক্ষুদ্র বাটে থাকবি ব’সে?
সবারে কর্ রে আপন,
হ রে তুই সবার আপন ;
ভুলে যা দুখের দাহন
ডুব দিয়ে গান-সুধার রসে।
