আবার শুনিবে সিন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আবার শুনিবে সিন্ধু কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৩য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আবার শুনিবে সিন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আবার শুনিবে সিন্ধু

কবিতা: আবার শুনিবে সিন্ধু
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আবার শুনিবে সিন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আবার শুনিবে সিন্ধু কাল ভোরে তোমাদের গান
সমুদ্রের বুকের উপরে
যত আলো যত ভোর যত রং খেলার সন্ধান
সময়ের হাত এসে যাহারে করে না কভু ম্লান
তোমাদের তরে

ডানাগুলো নাচিতেছে এলোমেলো হাওয়ার মতন
কার্তিকের ধানে
তবুও ক্ষণিক- স্বল্পপ্রাণ
মুছে যায় পৃথিবীর হাওয়া আর ধান
মৃত্যুর অজ্ঞানে

সমুদ্রের বুক থেকে নব-নব ভোর শুধু করিছ সঞ্চয়
ও হে সিন্ধুচিল,
তোমার ডানার শব্দে সমস্ত আঁধার
স্ফটিকের মতো ফুটে ওঠে বার-বার
সূর্যে ঝিলমিল

তোমার ডানার থেকে ভেসে ওঠে বিস্মৃত ছবির মতন
নিস্তব্ধতারাশি
জানালায় রাজকন্যা জন্ম লয়
হিরেকষ সমুদ্রের;- আতঙ্ক বিস্ময়
উঠিছে বিন্যাসি

 

আবার শুনিবে সিন্ধু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

চেয়ে দেখি তোমার ধবল ডানা উড়ে-উড়ে চ’লে যায় গভীর বিপদে
ফেনার কুয়াশা
অতিদূর সমুদ্রের- যেখানে আকাশ ভয়ে চুপ ক’রে আছে
যেখানে সমুদ্র ভাসে শিশিরের মতো শব্দে: রূপসির ঘুম ভাঙে পাছে
এই ভয়, এই ভালোবাসা

সেখানে অনন্ত কাল তুমিও, সমুদ্রচিল, আকাশের সাথে
দুলাও চামর
পৃথিবীর পথে রক্তে আমাদের মনে যেই মাছি জন্ম লয়
সেই দূর সিন্ধুর বিছানা প্রেম তাহাদের নয়
সেখানে স্বপ্নের ঘর- স্বপনের ঘর।

 

মন্তব্য করুন