আমদের আজকের আলোচনার বিষয় আবু জাফর ওবায়দুল্লাহ প্রকাশিত গ্রন্থসমূহ।
আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে কিছু তথ্যঃ-
আবু জাফর-ওবায়দুল্লাহ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ – ১৯ মার্চ, ২০০১) বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা ‘আমি কিংবদন্তির-কথা বলছি’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি আমলা। ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন।

আবু জাফর-ওবায়দুল্লাহ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
কবিতা
-
সাত নরীর হার (১৯৫৫),
-
কখনো রং কখনো সুর (১৯৭০),
-
কমলের চোখ (১৯৭৪),
-
আমি কিংবদন্তির-কথা বলছি (১৯৮১),
-
সহিষ্ণু প্রতীক্ষা (১৯৮২),

-
প্রেমের কবিতা (১৯৮২),
-
বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা (১৯৮৩),
-
আমার সময় (১৯৮৭),
-
নির্বাচিত কবিতা (১৯৯১),
-
আমার সকল কথা (১৯৯৩),
-
মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি।

পুরস্কার
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯)
-
একুশে পদক (১৯৮৫)৷