আমাকে প্রত্যেকবার কেটে – জয় গোস্বামী

আমাকে প্রত্যেকবার কেটে – জয় গোস্বামী

আমাকে প্রত্যেকবার কেটে
পশুরক্ত পাওয়া যাবে–পর্বতচূড়ায়
পা থেকে আমার ধড় উল্টো করে ঝুলিয়ে রাখলেই
পাখিরা চিৎকার করবে–লাল হবে আকাশ

সমুদ্রের জলে
আমার মহিষমুণ্ড, বেঁকে যাওয়া শিঙ
দেখা দেবে সূর্যের বদলে!

 

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha