আমাদের এই ঘর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

আমাদের এই ঘর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আমাদের এই ঘর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমাদের এই ঘর

কবিতা: আমাদের এই ঘর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আমাদের এই ঘর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

আমি জানি আমাদের এই ঘর অন্ধকার হয়ে প’ড়ে র’বে
হয়তো-বা অদূরের কোনও এক মূঢ় ভবিষ্যতে
আমাদের এই ঘর ভ’রে যাবে অন্ধ পরিজনে।
সোনালি খড়ের ‘পরে সেই দিনও পেঁচা এসে বসিবে নীরবে
এক বার- আধ বার; তবুও বিলীন হবে এ-সব প্রতীক
সদর বাজার থেকে লুণ্ঠিত স্ফূর্ত জনমতে
শ্রেয়তর মেধাবীর অনর্গল জাপানি লণ্ঠনে
জোনাকি’রা লুপ্ত হবে এই সব খদিরের বনে।

আয়ুর প্রশান্তি, জানি, ক্রমে-ক্রমে নষ্ট হয়
কোনও এক উন্মাদনা রয়ে গেছে নিখিলের বিভক্ত বাতাসে
কড়াইশুঁটি’র ফুল খাদ্য হয়ে অবশেষে ফ’লে যায়।
ছ্যাকরাগাড়ি’র জীর্ণ ঘোড়ারাও ছুটে আসে কাহিনির কান্তারের ঘাসে
আমাদের প্রাঙ্গণের প্রান্তরের অন্য এক দ্বিতীয় বিস্ময়
কাহারও চোখের তরে নয়।
ড্রেনপাইপ পরিষ্কার করে যারা- আর যারা গম্বুজের দর্পণে আলোক
গেঁথে নিয়ে জীবসিদ্ধ- তারা ধর্মাশোক, চণ্ডাশোক
স্বর্ণ-কৃকলাসদের মতো সব অগ্নির ভিতরে অক্ষয়।

 

আমাদের এই ঘর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

মন্তব্য করুন